1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

জগন্নাথপুরে ফুটবল এসোসিয়েশনের আজকের খেলায় জয় পেয়েছে শাহারপাড়া, ড্র করেছে ইকড়ছই ও সোনারপুর

  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮

রুমানুল হক রুমেন:: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ১৪তম ফুটবল কাপ টুর্ণামেন্টের আজকের (মঙ্গলবার) দু’টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরুণ মিয়া ষ্টেডিয়ামে দিনের প্রথম খেলায় মুখামুখি হয় শাহারপাড়া এফসি ক্লাব ও জুয়েল এফসি ইকড়ছই ক্লাব। এতে ০১ গোলে জুয়েল এফসিকে হারিয়ে জয় পেয়েছে শাহারপাড়া এফসি ক্লাব। শাহারপাড়া ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন নাইম।
দিনের অপর দেখায় অংশ নেয় ইকড়ছই ফুটবল একাডেমী এবং সোনারপুর এফসি। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষ গোল করতে না পারায় ম্যাচটি ড্র হয়।
দু’টি খেলায় পরিচালনা করেন রেফারি মাহবুবুর রহমান ভূঁইয়া, কবির আহমদ হীরা ও আবু কাওছার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com