1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

জগন্নাথপুর প্রেসক্লাব ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উদ্যোগে মতবিনিময় সভা, বাঙ্গালীরা এখন বৃটেনে নেতৃত্ব দিচ্ছেন- আব্দুল করিম গণি

  • Update Time : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৯৭ Time View

স্টাফ রিপোর্টার:: বৃটেনের ইংরেজি সাপ্তাহিক বাংলা মিরর পত্রিকার সম্পাদক জগন্নাথপুরের কৃতি সন্তান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা আব্দুল করিম গণি ও চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার মোস্তফা মল্লিক এর সন্মানে জগন্নাথপুর প্রেসক্লাব ও জগন্নাথপুরের সর্বপ্রথম অনলাইন পত্রিকা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের সভাপতিত্বে ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম উপদেষ্ঠা সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবি লেখক আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিনুল ইসলাম বাবুল, চ্যানেল আই যুক্তরাজ্য বেডফোর্ড প্রতিনিধি সায়েকুল হক সায়েক। স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।
-----------------
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুল হাই প্রমুখ। মতবিনিময়সভায় বাংলা মিরর ও ইংরেজি অনলাইন পত্রিকা সিলেট মিরর সম্পাদক আব্দুল করিম গনি বলেন, শুধু সংবাদপত্র নয় বৃটেনে এখন জগন্নাথপুরবাসীসহ বাঙ্গালীরা গনমাধ্যম সহ শিক্ষা স্বাস্থ্য,জনপ্রতিনিধিত্বের মাধ্যমে নের্তৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা গনমাধ্যমের মাধ্যমে বহিবিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে কাজ করছি। তিনি বৃটেন ও বাংলাদেশের মাধ্যমে সেতুবন্ধন রচনা করতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বৃটেনে বসবাসরত নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। তিনি জগন্নাথপুরের উন্নয়নে গনমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার মোস্তফা মল্লিক বলেন, বর্তমান সরকার গনমাধ্যমের উন্নয়নে কাজ করছে। গনমাধ্যমও দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। তিনি মফস্বলের গনমাধ্যম কর্মীদের বঞ্চনার কথা তুলে ধরে বলেন, আমরা আজো পারিনি আমাদের মফস্বল এলাকার গনমাধ্যম কর্মীদের যথাযথ মুল্যায়ন করতে। অথচ মফস্বলের গনমাধ্যম কর্মীরা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রাণ হিসেবে নিরলসভাবে কাজ করছেন। বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, বৃটেনের গনমাধ্যমে নেতৃত্ব দিচ্ছেন আমাদের জগন্নাথপুরের সন্তান বাংলামিরর সম্পাদক আব্দুল করিম গনি। এছাড়া দেশে বিদেশে অনেক গনমাধ্যম কর্মী রয়েছেন যারা দেশের সার্বিক অগ্রযাত্রায় কাজ করছেন তাঁরা সত্যিই প্রশংসার দাবিদার। প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেন, গনমাধ্যমের মাধ্যমে আমরা প্রতিদিন প্রতিক্ষন সমাজের সমস্যা সম্ভাবনা অনিয়ম দুর্নীতির কথা জানতে পারি। তার মাধ্যমে সমাজ বদলে কাজ করতে পারি। উন্নয়ন ও গনমাধ্যম একে অন্যের সাথে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। তিনি জগন্নাথপুরের সার্বিক অগ্রযাত্রায় গনমাধ্যমের প্রশংসা করে এধরনের আয়োজনের জন্য জগন্নাথপুর প্রেসক্লাব ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর টুিেন্টফোর ডটকমের বার্তা সম্পাদক আলী আহমদ, আওামীলীগ নেতা সুজিত কুমার রায়, শিক্ষক নেতা ফররুখ আহমদ, ক্রীড়া সংগঠনক সালাহ উদ্দিন, জাতীয়পার্টি নেতা দিলু মিয়া, আব্দুল মনাফ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সালেহ আহমদ,যুবলীগ নেতা রমজান আলী ছানা, আব্দুল বারিক, দিদার আহমদ সুমন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার আজহারুল হক ভূঁইয়া শিশু,কলকলিয়া ইউনিয়ণ প্রতিনিধি সুহেল হাসান, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত,সৈয়দ তানিন, আমিরুল কামালী, সিতু মিয়া,লায়েক মিয়া, কামরুল ইসলাম প্রমুখ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com