1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

জেএসসি ও পিইসি পরীক্ষার তারিখ ঘোষণা

  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৪১৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চলতি বছরের পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ১ নভেম্বর থেকে অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি পরীক্ষা এবং ১৯ নভেম্বর থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় আলাদাভাবে এসব তথ্য জানিয়েছেন।

তারা জানান, এসব পরীক্ষার ফলাফল ডিসেম্বরের শেষ পাঁচ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

জানা গেছে, মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তারিখ চূড়ান্ত হয়।

সভায় পরীক্ষার রুটিনও অনুমোদন করা হয়। সে অনুযায়ী প্রাথমিক সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৬ নভেম্বর গণিত পরীক্ষা হবে।

ইবতেদায়ী সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর আরবি, ২৩ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা নেয়া হবে।

এদিকে অধ্যাপক মাহবুবুর রহমান জানান, জেএসসি ও জেডিসি পরীক্ষা ১৮ নভেম্বরের মধ্যে শেষ করার প্রস্তুতি নিয়ে কার্যক্রম অব্যাহত আছে।

এই পরীক্ষার নিবন্ধন কার্যক্রম এখনও শেষ হয়নি। সে কারণে পরীক্ষার্থীর প্রকৃত শিক্ষার্থী সংখ্যা ঠিক হয়নি। তবে প্রায় ২২লাখ পরীক্ষার্থী এবার অংশ নিতে পারে বলে তিনি ধারণা করছেন।

অন্যদিকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে এবার প্রায় সাড়ে ২৮ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com