1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

জেলা আ.লীগ কমিটি: একই পরিবারের একাধিক সদস্য স্থান পেয়েছেন

  • Update Time : শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৩২১ Time View

স্টাফ রিপোর্টার::
জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট কমিটিতে একই পরিবারের একাধিক সদস্য স্থান পেয়েছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের ছেলে মশিউর রহমান জুয়েল সদস্য হয়েছেন। সহসভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিনের মেয়ে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া
মহিলা সম্পাদক হয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের ৩ ভাই কমিটিতে স্থান পেয়েছেন। সহসভাপতি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ড. খায়রুল কবির রুমেন, সদস্য বিশিষ্ট নাট্যাভিনেতা সাবেক ছাত্রনেতা ফজলুল কবির তুহিন কমিটিতে সদস্য হয়েছেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর আরেক ভাই শামীম আহমদ চৌধুরী হয়েছেন তথ্য ও গবেষণা সম্পাদক। কৃষি সম্পাদক হয়েছেন করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাঁর ভাই অমল চৌধুরী হাবুলও সদস্য হয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘পারিবারিক বন্ধনের পরিচয়ে কেউ কমিটিতে আসেননি, এসেছেন নিজ নিজ যোগ্যতায়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com