1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জেলা-উপজেলা-ইউপি নির্বাচনে আজ থেকে আ.লীগের মনোনয়ন বিতরণ

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগ্রহীরা আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম জমা দিতে পারবেন ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনটি জেলা পরিষদ, ৯টি উপজেলা পরিষদ ও ৬১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্রহীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি করা হবে বুধবার থেকে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এই ফরম বিক্রি করা হবে। জমা নেওয়া হবে ২০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশক্রমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোক সমাগম না করে (দুয়েকজনের বেশি প্রবেশ না করা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

যে তিনটি জেলা পরিষদের মনোনয়ন ফরম দেওয়া হবে সেগুলো হলো— ফরিদপুর, মৌলভীবাজার ও মাদারীপুর। এছাড়া ৯টি উপজেলা পরিষদের মনোনয়ন ফরম বিতরণ হবে। সেগুলো হলো— নওগাঁ জেলার মান্দা উপজেলা, যশোরের সদর উপজেলা, বাগেরহাটের শরণখোলা, খুলনার পাইকগাছা, মাদারীপুরের শিবচর, সুনামগঞ্জে জামালগঞ্জ, কুমিল্লার দাউদকান্দি, চাঁদপুরের মতলব দক্ষিণ, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com