1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

তাহিরপুর যুবদলের ‘টাকার কমিটি’! পদত্যাগের হিড়িক

  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের তাহিরপুরে টাকার বিনিময়ে অযোগ্যদের দিয়ে জাতীয়তাবাদী যুবদলের কমিটি ঘোষণার অভিযোগ পাওয়া গেছে। এই কমিটিকে ‘টাকার কমিটি’ অ্যাখ্যা দিয়ে পদত্যাগ করছে নেতাকর্মীরা।

জানা গেছে, গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তাহিরপুর উপজেলা যুবদলের কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। কমিটিতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আনিসুল হকের আপন ভাই এনামুল হক এনামকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবু সায়েমকে। তারা দুজন কখনো ছাত্রদল বা যুবদলের নেতৃত্বে ছিলেন না বলে দাবি কর্মীদের।

তাহিরপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদী শক্তির বাইরে যাইনি। কমিটিতে আমাকে অপমানজনক স্থানে রাখা হয়েছে। কমিটিতে স্থান হয়নি তাহিরপুর উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সহসভাপতি ও রাজপথের সক্রিয় নেতা আবুল হোসেনেরও। এই অথর্ব ও বাণিজ্যিক কমিটি থেকে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

বিশ্বম্ভরপুর দিগেন্দ্র বর্মণ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আমরা আগেই অনুমান করেছিলাম টাকায় কমিটি বিক্রি হবে। তাই আমরা লিখিত অভিযোগ করেছিলাম। তিনি বলেন, আমার ২২ বছরের রাজনৈতিক জীবনের কাছে এই কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এক বছরের কর্মসূচিও দেখাতে পারবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com