1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

দিরাইয়ে দুইপক্ষের বন্দুকযুদ্ধ, আহত ১৫

  • Update Time : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় উভয়পক্ষের ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই গ্রামের আরজু খান ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ফিরোজ মিয়ার পক্ষের গুলিবিদ্ধ গ্রামের তহুদ ইসলাম (১৮), আব্দুল হক (৪২), নাহিদ (২০) ও আরজু খানের পক্ষের এহিয়া খানকে (৬৫) গুলিবিদ্ধ অবস্থায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের বাসিন্দা প্রবাসী আরজু খান ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি, অগ্নিসংযোগসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিরাই থানায় উভয়পক্ষের ডজনখানেক মামলা রয়েছে। গতকাল রবিবার স্থানীয় নগদীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আরজু খানের পক্ষের নজরুল খানকে (৪৫) রাস্তায় একা পেয়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তার পা ভেঙে দেয়। এর জের ধরে আজ সোমবার সন্ধ্যায় দুইপক্ষের লোকজন গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিদ্যুৎ রঞ্জন দাস জানান, গুলিবিদ্ধ ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘উভয়পক্ষের ৪/৫ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। গ্রামটি উপজেলা সদর থেকে অনেক দূরে। গ্রামের পরিবেশ স্বাভাবিক রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com