1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

দিরাইয়ে পরিকল্পনা মন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে মিছিল-সমাবেশ

  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের দিরাই আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে দিরাই উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার বিকেলে দিরাই বাজার লঞ্চ ঘাট থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম চৌধুরী ও সাবেক পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়ার নেতৃত্বে মিছিল হয়।

মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চ ঘাটে সমাবেশে মিলিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা রুবেল সরদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দিরাই বাজার মহাজন সমিতির সাধারণ সম্পাদক আওয়ামী লীগের প্রবীণ নেতা ধনীর রায়, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আরিফুজ্জামান চৌধুরী এহিয়া, দিরাই মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার দাস, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, হারুন সর্দার, রায়হান মিয়া, ছাত্রলীগ নেতা শাহীন মিয়া, সুমন, সাবেক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন, কলেজ ছাত্রলীগের আহবায়ক মারুফ আহমেদ জয় প্রমুখ।

প্রসঙ্গত, শনিবার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান দিরাইয়ে জগদল হাসপাতাল উদ্বোধন করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com