1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশে সুশাসন আছে- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৪৮৭ Time View

স্টাফ রিপোর্টার:: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের যারা ঘোরবিরোধী, তারাও বলবে গত ১০ বছরে এদেশে বিশাল উন্নয়ন হয়েছে।’

বুধবার (৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ‘টুয়ার্ডস অ্যা বেটার পারফর্মিং অ্যান্ড ইথিক্যাল সিভিল সার্ভিস ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘আমি মনে করি, কার্যকর শাসন উন্নয়নের জন্য ভালো। এখানে একটা জবাবদিহিতা আছে। তবে আমাদের এখানে ৬০-৭০ বছরে যারা কার্যকর শাসক ছিল, তারা কি এখানে অনেক উন্নয়ন করেছিল? আমাদের আমলে যে উন্নয়ন হয়েছে, সেই শাসনের সময় এই উন্নয়ন মাত্রায় হয়নি।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনারা খুঁজে বের করুন, কেন বাংলাদেশ এই অবাক কাণ্ড করতে পারল? আমার হাইপোথিসিস, প্রথম যে মাত্রাটা যোগ হয়েছে, সেটা হলো স্বাধীনতার শক্তি। যে শক্তিটা আমাদের মধ্যে ছিল, কিন্তু প্রকাশের সুযোগ ছিল না।’

তিনি বলেন, ‘অনেকে দেশে সুশাসন নিয়ে প্রশ্ন তোলেন। আমাদের নানা বিষয়-আশয় নিয়ে মন্তব্য করেন। কিন্তু আমরা সঠিক পথে আছি। পথটি অনেকটা দুর্গম, মসৃণ নয়, অনেক ভাঙাচোরা রাস্তা, কিন্তু আমরা মূল রাস্তায় আছি। আমরা গণতন্ত্রের পথে আছি।’

দেশে সুশাসন আছে বলেও দাবি করে সরকারের এই মন্ত্রী বলেন, ‘দেশের ৮০ ভাগ মানুষ, যারা গ্রাম অঞ্চলে বসবাস করে, এই ৮০ ভাগের ৮০ ভাগ, যারা নিম্ন আয়ের, তাদের দৈনন্দিন জীবনের যে প্রয়োজনগুলো, তার সঙ্গে তাদের কতটা আছে? প্রেসক্লাবে, সিরডাপে, ঠান্ডা ঘরে যে উত্তপ্ত আলোচনা হয়, সেই উত্তাপ সেখানে যায় না। তাদের প্রয়োজন খাবার। এটা কী অস্বীকার্য যে, আমাদের মানুষ ক্ষুধায় না খেয়ে থাকত? এটা কী অস্বীকার্য যে, আমাদের ৮০ ভাগ বাড়িতে একুশ শতকেও বিদ্যুৎ পৌঁছাতো না? এটা কী অস্বীকার্য যে, প্রায় ৬০ ভাগ মানুষ সামান্য স্বাস্থ্যসেবার বাইরে ছিল? তারা কী সূক্ষ্ম-সুনীতি, সুশাসনের জন্য কাঁদবে, না কি খাবারের জন্য হাতপাতবে? আমাদের দায়িত্ব হচ্ছে, প্রথমে এই প্রধান চাহিদাগুলোকে দেখা। আমরা তাই করছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com