1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

দ্রাবিড়ের ছেলের দুর্দান্ত সেঞ্চুরি

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮
  • ৩৮০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: ভারত তাদের গ্রেট ক্রিকেটারদের দ্বিতীয় প্রজন্ম নিয়ে আশাবাদী হতেই পারে। শচীন টেন্ডুলকারের অর্জুন টেন্ডুলকারের কথা তো সবারই জানা। এবার আরেক গ্রেট রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়ও উঠে এসেছে শিরোনামে। ১২ বছর বয়সী সামিত কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত বিটিআর কাপ অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে দারুণ এক সেঞ্চুরি করেছে।

মালিয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে খেলা সামিত ১৫০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার এমন দুর্দান্ত নৈপুণ্যে বিবেকানন্দ স্কুলের বিপক্ষে ৪১২ রানের জয় পায় মালিয়া অদিতি স্কুল।

৫০ ওভারের ম্যাচে কৃতিত্ব দেখিয়েছেন ভারতের সাবেক স্পিনার সুনিল যোশির ছেলে আরিয়ানও। সামিতের ১৫০ ও আরিয়ানের ১৫৪ রানের ইনিংসের সুবাদে দল ৫ উইকেটে ৫০০ রান করে। জবাবে প্রতিপক্ষ মাত্র ৮৮ রানে অলআউট হয়ে যায়।

উল্লেখ্য, দুই বছর আগে অনুর্ধ্ব-১৪ স্কুল ক্রিকেটে ১২৫ রানের একটি ইনিংস খেলে সকলের দৃষ্টি কেড়েছিলেন সামিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com