1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার

ধর্মপাশায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহেশখলা বাজারের পশ্চিমপাশের সড়কে পাথরবোঝাই একটি ইঞ্জিনচালিত হ্যান্ডট্রলির ধাক্কায় সড়কের নিচে পড়ে গিয়ে তানজীদ মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর বাড়ি উপজেলার সাউদপাড়া গ্রামে। সে ওই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ওয়াসিম মিয়ার ছেলে।

ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে হ্যান্ডট্রলির চালক সাইকুল ইসলামকে (২১) আটক করেন স্থানীয় লোকজন। তার বাড়ি তাহিরপুর উপজেলার তেরঘর রতনপুর গ্রামে।

এলাকাবাসী, মধ্যনগর থানার পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের কালাগড় এলাকায় একটি সেতু নির্মাণের কাজ চলছে। শুক্রবার সকাল ৬টার দিকে পাশের তাহিরপুর উপজেলার বাগলী এলাকা থেকে পাথরবোঝাই একটি ইঞ্জিনচালিত হ্যান্ডট্রলি নিয়ে ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের কালাগড় এলাকার উদ্দেশে রওয়ানা হন সাইকুল। সকাল ৯টার দিকে হ্যান্ডট্রলিটি উপজেলার মহেশখলা বাজারের পশ্চিমপাশের সড়কে আসে। এ সময় শিশু তানজিদ মিয়া ওই সড়কের উপর দিয়ে প্রতিবেশী এক শিশুর (১২) সঙ্গে নিজের বাড়িতে ফিরছিল। এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে তানজীদকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তানজিদ সড়কের নিচে ছিটকে পড়ে যায় এবং তার মাথার খুলি ফেটে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। আশেপাশে থাকা স্থানীয় লোকজন এগিয়ে এসে সঙ্গে সঙ্গে হ্যান্ডট্রলির চালক সাইকুল ইসলামকে আটক করে মহেশখলা বাজারে নিয়ে যান। এ সময় শিশু তানজীদকে তাদের বাড়িতে নিয়ে যান তার স্বজনেরা। খবর পেয়ে মধ্যনগর থানার পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে মহিষখলা বাজারে গিয়ে সাইকুলকে আটক করে মধ্যনগর থানায় নিয়ে যায়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com