1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

নবীগঞ্জে এনটিভির যুগপূর্তি উৎসব পালিত

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ৪২৫ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে: নবীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রথম যুগপূর্তি উদযাপিত হয়েছে। ‘সময়ের সাথে আগামীর পথে’এই শে¬াগানে বাংলা ভাষা ও সংস্কৃতিকে ধারণ করে ২০০৩ সালে যাত্রা শুরু করেছিল এনটিভি। এর পর বাংলাদেশের শীর্ষ এই টেলিভিশন চ্যানেল সফলতার সঙ্গে পার করেছে ১২ বছর।
সারা দেশের ন্যায় শুক্রবার বিকালে শহরের নতুন বাজার মোড় থেকে এ বিশাল র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে রাজা কমপে¬ক্সের সামনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনুর সভাপত্বিতে এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। বিশেষ অথিতি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম।
অন্যান্যের বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এমএ আহমদ আজাদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার এমএ বাছিত, প্রেসক্লাবের বর্তমান সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, নবীগঞ্জ মানবাধীকার বাস্তবায়ন সভাপতি খলকু চৌধুরী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান, দৈনিক নবচেতনা ও বিজয়ের প্রতিধ্বনির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, বুলবুল আহমদ, মুহিবুর রহমান, আব্দুল মুকিত, এসএম সাজ্জাদ, শাহ লিমন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com