1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

নবীগঞ্জে চাঞ্চল্যকর বেলাল হত্যাকান্ড মামলায় আরো দু’ আসামী কারাগারে

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫
  • ৫৬৬ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে :নবীগঞ্জে চাঞ্চল্যকর সন্ত্রাসীদের হাতে প্রকাশ্যে সিএনজি শ্রমিক বেলাল হত্যাকান্ডের মামলার আরো দু’ আসামী কারাগারে। সোমবার ওই মামলায় হবিগঞ্জের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালতের বিচারক তাদেরকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। তারা হলেন নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুর রকিব (৩০) ও বাউসা গ্রামের আরমান আলীর ছেলে আলমগীর মিয়া (৩২)।
উলে¬খ্য, গত ২৬ এপ্রিল বিকালে শহরের শেরপুর রোডস্থ মা-হোটেল ও মাইওয়ান ব্যবসা প্রতিষ্টানের সামনে দাড়ানো অবস্থায় প্রতিপক্ষ ছাত্রদল নেতা রায়েছ চৌধুরী ও সামছু মিয়া’র নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী সিএনজি শ্রমিক বেলাল মিয়াকে কুপিয়ে হত্যা করে। নির্মম এ হত্যাকান্ডে নিহতের পিতা সাবেক পত্রিকার হকার মোঃ ফারুক মিয়া বাদী হয়ে বিগত ২৮ এপ্রিল নবীগঞ্জ থানায় ২৮ জনের নাম উলে¬খ করে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতিপুর্বে ২ জনকে গ্রেফতার করেছে এবং ৭ জন আসামী আদালতে আত্মসর্মপন করলে কারাগারে প্রেরন করা হয়েছে। বাকী ১৯ জন আসামী পুলিশের গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছে। এরমধ্যে নোয়াপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুর রকিব ও বাউসা ইউপির বাউসা গ্রামের আরমান আলীর ছেলে আলমগীর মিয়া গতকাল সোমবার সকালে হবিগঞ্জে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেশমা বেগমের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের কৌশলীদের বক্তব্য শুনে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। তবে এখনও বেলাল হত্যার প্রধান আসামীসহ ১৭ জন আসামী পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেফতারে নানা স্থানে অভিযান অব্যাহত রেখেছে বলে সুত্রে জানাগেছে। এদিকে সিএনজি শ্রমিক নেদৃবৃন্দ বেলাল হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন। নিহত বেলাল মিয়া পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের সিএনজি ম্যানাজার ও সাবেক হকার ফারুক মিয়ার ছেলে এবং নবীগঞ্জ সংবাদপত্র এজেন্ট মোশাহিদ আলী ও মিয়াধন মিয়ার ভাতিজা। ঘটনার ৫৬দিন অতিবাহিত হলেও নিহতের পরিবারে এখনও চলছে কান্নার রুল। গতকাল সন্ধ্যায় নিহতের বাড়িতে গেলে নিহত বেলালের মা ও সদ্য বিবাহিতা বিধবা স্ত্রী’র আহাজারিতে এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারনা ঘটে। ছেলেকে ফিরে পেতে মা ও স্বামীকে ফিরে পেতে স্ত্রী’র বিলাপ চলছে নিহতের বাড়িতে। এছাড়া অপর আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন নিহতের পরিবার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com