1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

নবীগঞ্জে দীঘলবাক ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউ.কে‘র উদ্যোগে ঈদ উপহার বিতরন

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫
  • ৫০৬ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে:নবীগঞ্জে দীঘলবাক ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউ.কে লিঃ এর উদ্যোগে ও রাজন আহমেদ এর সার্বিক তত্বাবধানে ঈদ উপহার বিতরনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দীঘলবাক হাই স্কুলে আয়োজিত ঈদ উপহার বিতরনী অনুষ্ঠানে দীঘলবাক ইউনিয়নের প্রায় ৮ শতাধিক গরীব ও দুঃস্থ মানুষদের মাঝে এ ঈদ উপহার বিতরন করা হয়। দীঘলবাক হাই স্কুলের প্রধান শিক্ষক নিজামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম। অনুষ্ঠানটি যৌথ পরিচালনা করেন এডভোকেট শাহজাহান সিরাজ ও মুজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, ইউপি আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেন, দীঘলবাক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক শিবলী, ইউপি সদস্য ফজলুল হক চৌধুরী, কবি ও সাহিত্যিক নীলুফা ইসলাম নীলু, শামীম আহমেদ চৌধুরী, খালেদ আহমেদ, খলিলুর রহমান, সাদেক আহমদ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি মেম্বার ফখরু মিয়া, আফতাব উদ্দিন, লেচু মিয়া, সুনীতা রানী সরকার, আশিক মিয়া, আক্তার মিয়া, সন্ধা রানী সরকার, আবুল কালাম, নুরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে এসোসিয়েশন ইউ.কে’র সকল নেতৃবৃন্দের দীর্ঘায়ু কামনা করে এবং এলাকা ও দেশবাসীর সুখ শান্তি কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়েছে। পরে অনুষ্টানের প্রধান অথিতি ও অন্যান্য অতিথিবৃন্দ দুস্থ মানুষদের হাতে ঈদ উপহার শাড়ী ও লুঙ্গি তোলে দিয়ে বিতরনের উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com