1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

নবীগঞ্জে সাবেক এমপি শেখ সুজাত মিয়ার মাতার ইন্তেকাল ॥ শনিবারে জানাজার নামাজ

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫
  • ৫১১ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে: হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বিশিষ্ট সমাজ সেবিকা মাতা আলহাজ্ব আমিনা বিবি আর নেই ( ইন্নালিল্লাহি ……. রাজিউন)। তিনি গত বুধবার দিবাগত রাত আড়াই টার দিকে হবিগঞ্জ রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ ছেলে ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুর খবর পেয়ে লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়াসহ পরিবারের অপর সদস্যগণ লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। শুক্রবার সকাল ১০ টায় ঢাকা বিমান বন্দরে পৌছার কথা রয়েছে। আগামী কাল শনিবার সকাল সাড়ে ১১ টায় মরহুমার জানাযার নামাজ পৌর এলাকার চরগাঁও শাহী ঈদগাহ ময়দানে অনুষ্টিত হবে বলে পারিবারিক সুত্রে জানাগেছে। এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ সুজাত মিয়ার মা’য়ের মৃত্যুর খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ মরহুমার বাসভবনে ভিড় করেন এক নজর দেখার জন্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com