1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটে জগন্নাথপুরের এক যুবকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

নির্বাচনী প্রচারণায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০১৫
  • ৬৭৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: নির্বাচনী প্রচারে নেমে আগের দিনের মতোই বাধার মুখে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার বিকালে তিনি কারওয়ান বাজারে প্রচারে গেলে তাকে লক্ষ্য করে বিভিন্ন ভবনের ‍ওপর থেকে বৃষ্টির মতো ইট ছোড়া হয়।

ওই সময় কারওয়ান বাজারের কাঁচা বাজারের সামনে একটি পথসভায় হ্যান্ড মাইকে বক্তব্য দিচ্ছিলেন খালেদা।

ইটের মুখে তার নিরাপত্তাকর্মীরা তাকে নিরাপদে গাড়িতে উঠিয়ে কারওয়ান বাজার থেকে সরিয়ে নেন। তবে ইটের আঘাতে খালেদার গাড়ির কাচ ভেঙে যায়।

খালেদা অক্ষত থাকলেও তার নিরাপত্তাকর্মী ও কয়েকজন সাংবাদিক আহত হন। ইটের আঘাতে খালেদার বহরে থাকা প্রায় সব গাড়ির কাচ ভেঙেছে।

এদিন পুলিশ পাহারা ছাড়াই প্রচারে বেরিয়েছিলেন খালেদা। সোমবার সকালে তার নিরাপত্তায় থাকা পুলিশ প্রত্যাহার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com