1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

নেপালকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

  • Update Time : রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ৬৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল।

রোববার সন্ধ্যা ৭টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি শুরু হয়।

এদিন শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে বাংলাদেশ নারী ফুটবল দল। একাধিকবার সুযোগ পেয়েও প্রথমার্ধে গোল দিতে ব্যর্থ হন কোচ গোলাম রব্বানী ছোটনের শীষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বাংলাদেশ। খেলার ৪৮ মিনিটে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে গ্রুপপর্বের খেলায় নেপালকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ দল।

গত শুক্রবার সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে নেপাল। সেদিন ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com