1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৬৪২ Time View

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছে। দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রবিবার (২৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে শুরু হয় এই সমাবেশ।

সমাবেশ উপলক্ষে এরইমধ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত ভিআইপি রোডের উত্তর পাশে গাড়ি চলতে পারলেও দক্ষিণ পাশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।

কার্যালয়ের ঠিক সামনে ট্রাকের ওপরে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন। ব্যানার ফেস্টুন নিয়ে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে আসছেন তারা। ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

গত ১৯ নভেম্বর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর ঢাকাসহ সারা দেশে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তবে ২৩ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলন থাকায় বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ।

পরে শনিবার দুপুরে পুনরায় সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী একদিন পর সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com