1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মরনীয় জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫
  • ৬০৬ Time View

জগন্নাথটুর টুয়েন্টিফোর ডেস্ক- পাকিস্তানকে ‘হোয়াইট ওয়াশ’ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন।
“প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের উত্তোরত্তর সাফল্য কামনা করেছেন।”
প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, “জাকার্তায় কর্মব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলার খবর নিয়েছেন।”

এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার প্রধান এক অভিনন্দন বার্তায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে জয়লাভ করে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
“ক্রিকেটভক্ত প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি দলের ম্যানেজার, কোচ ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।”
প্রধানমন্ত্রী এই অভিনন্দন বার্তায় আরো বলেছেন, “এই সাফল্য বাংলাদেশ ক্রিকেট দলের মনোবলকে আরো বাড়িয়ে দেবে।”
আন্তর্জাতিক যে কোন ম্যাচে আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলেও প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com