1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

পেঁয়াজ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করলেন কাদের সিদ্দিকী

  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৫৭৭ Time View

পেঁয়াজ নিয়ে আওয়ামী লীগের ছায়াতলে কিছু মানুষ কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এছাড়া পিয়াজ সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন তিনি।

৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে আজ রোববার  দুপুরে এসব মন্তব্য করেন বঙ্গবীর।

‘তার বাড়িতে পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী এমনটা বলতে পারেন না। এটা কোন প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে না। এটাকে সুশাসন বলে না। এটা দুঃশাসন।

তিনি আরও বলেন, আগে দোজখে যাবে কু-আলেম, এরপর যাবে কু-শাসক।

মাজার জিয়ারতের সময় কাদের সিদ্দিকীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকাসহ (বীরপ্রতিক) এবং জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com