1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

পৌর নির্বাচনে আওয়ামীলীগের বিজয় শেখ হাসিনার সরকারের প্রতি জনগনের আস্থার বহিপ্রকাশ-এম এ মান্নান

  • Update Time : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬
  • ১০৬৪ Time View

স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনার নের্তৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। বিশ্ব অবাক হয়ে বাংলাদেশের অগ্রগতি দেখছে। দেশের বিরুদ্ধে কোন সড়ষন্ত্র আর কাজ হবে না। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি ও ধর্মের ধোহাই দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছিল। জনগন এসবে আর বিভ্রান্ত হবে না। তিনি বলেন,সারাদেশে আজ শেখ হাসিনার নের্তৃত্বে উন্নয়নের জোয়ার সৃৃষ্টি হয়েছে। তিনি সাম্প্রতিক পৌর নির্বাচনে সুনামগঞ্জের চারটি পৌরসভা ও সারাদেশে আওয়ামীলীগের বিজয়কে শেখ হাসিনার সরকারের প্রতি মানুষের আস্থার বহিপ্রকাশ উল্লেখ করে বলেন,উন্নয়ণ ও অগ্রগতির জন্য জনগনকে শেখ হাসিনার নের্তৃত্বে প্রতি আস্থা রাখতে হবে। তিনি বুধবার রাত ১০টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদীর আহমদ, উপজেলা আওয়াীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি যাঃ আব্দুল আহাদ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, আওয়ামীলীগ নেতা আনহার মিয়া,সুজিত কুমার রায়,কাউন্সিলর সফিক মিয়া, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, কাউন্সিলর দিলোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর মীনা রানী পাল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দীপক কান্তি দে দীপাল, সুলতান মিয়া মেম্বার, আব্দুল তাহিদ, আব্দুল মন্নান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কল্যাণ কান্তি রায় সানী, ছাত্রলীগ নেতা ,তোফাজ্জল হক সুমন, অনন্ত গোপ, আব্দুল মুকিত,এস আর দুর্জয়,সিতু মিয়া প্রমুখ মন্ত্রী এর আগে রানীগঞ্জ বাজারে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ইউনিয়ণ আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন। দুইদিনের সফরে সুনামগঞ্জে আগমন উপলক্ষে পথিমধ্যে তিনি কর্মীসভায় যোগদানের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com