1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ-প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের মা পাবেন উপবৃত্তি

  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৬৩ Time View

স্টাফ রিপোর্টার::দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে অধ্যয়নরত শিশুদের ১ কোটি ৩০ লাখ মা উপবৃত্তি পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মার্চ এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম-আল-হোসেন। শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলার রাউতড়া
হৃদয়নাথ স্কুল ও কলেজ অডিটোরিয়ামে প্রধান শিক্ষক ও মা সমাবেশে এ তথ্য জানান আকরাম-আল-হোসেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ’ শীর্ষক এই সমাবেশে আকরাম-আল-হোসেন আরও বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই উপবৃত্তির টাকা মায়েদের কাছে পৌঁছে যাবে। শিশু-কিশোরদের বিদ্যালয় উপস্থিতি নিশ্চিত করতে সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, সারা দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার শ্রেণিকক্ষ নির্মাণ করা হবে।
সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন প্রমুখ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম-আল-হোসেন বলেন, শিশুদের প্রথম শিক্ষক হচ্ছেন ‘মা’। প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতির ভিত্তি। এই ভিত্তি সুদৃঢ় করতে মেধাবী শিক্ষার্থী তৈরি করতে হবে।
সমাবেশে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীদের মায়েরা অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com