1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীর উপর এসিড নিক্ষেপ : বখাটে মোহন আটক

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ৩৬২ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা::সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ ছাত্রীর উপর এসিড নিক্ষেপ করেছে বখাটে প্রেমিক। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত বখাটে মোহনকে আটক করে জেলহাজতে প্রেরন করেছে। আটক মোহন জেলার জামালগঞ্জ উপজেলার লক্ষিপুর গ্রামের সালেক মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে মোহন নিজ গ্রামের এক কলেজ পড়–য়া ছাত্রীর সাথে একতরফাভাবে প্রেম নিবেদন করে আসছিল। মঙ্গলবার কলেজে যাওয়ার পথে তাকে প্রেমের প্রস্তাব দেয় ঐ বখাটে। কিন্তু সুনামগঞ্জ সরকারী কলেজের একাদশ শ্রেণির ঐ ছাত্রিটি নিজেকে ছোটের বোনের মতো বলে বিনয়ের সাথে কথিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে উত্তেজিত প্রেমিক বৃহস্পতিবার ভোরে রান্না ঘরের দরজা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করে মেয়েটির উপর এসিড ছুরে মারে। এতে মেয়েটির মুখ ও হাত ঝলসে যায়। ঘটনার পর পরই প্রথমে মেয়েটিকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,দ্বিতীয় দফায় জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরন করেন। বর্তমানে মেয়েটি ওমেক হাসপাতালের ৪র্থ তলার ৬ নং ওয়ার্ডের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। জামালগঞ্জ থানার এস আই মোস্তফা কামাল এ ঘটনা নিশ্চিত করে বলেন,ঘটনার পর পরই এলাকার লোকজন বখাটে মোহনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। অন্যদিকে ঘটনার ব্যাপারে ভিকটিমের বড় ভাই মনোয়ার মিয়া বাদী হয়ে বখাটে মোহনকে একমাত্র আসামী করে সন্ধ্যা ৬ টায় থানায় এসিড আইনে মামলা দায়ের করেছেন বলে স্বীকার করেছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com