1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা

  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ৩৯০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জের কামারখন্দে লাল চাঁন (৩৩) নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা।

এঘটনায় কর্ণসুতি গ্রাম থেকে নুর হোসেনের ছেলে আব্দুস সালাম ও বিষা মন্ডলের ছেলে শিহাব আলী মন্ডলকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কামারখন্দ-উল্লাপাড়া অঞ্চলিক সড়কের কর্ণসুতি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত লাল চাঁন কামারখন্দ উপজেলার কর্ণসুতি গ্রামের ঠান্ডু মন্ডলের ছেলে ও স্থানীয় বিএনপির কর্মী।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে চাঁনের বিরোধ চলে আসছিল।

এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে তারা লাল চাঁনকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেয়ার পর রাত ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। নিহতের পিতা ঠান্ডু মন্ডল বাদী হয়ে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com