1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

  • Update Time : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৩৯১ Time View

জগনন্নাথপুর২৪ ডেস্ক:: নোয়াখালীর সোনাইমুড়ীতে সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার বিকালে উপজেলার সোনাইমুড়ি বাজারে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি আংশিক) আসনের এই প্রার্থী গুলিবিদ্ধ হন।

শনিবার বিকেল ৫টার দিকে সোনাইমুড়িতে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহবুব উদ্দিন খোকনের ছেলে সাকিব মাহবুব বলেন, ‘সোনাইমুড়ি বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছিল। এ সময় আমার বাবা গুলিবিদ্ধ হন।’

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. সৈয়দ মহিউদ্দিন আজিম বলেন, মাহবুবউদ্দিন খোকনের পিঠে ছররা গুলি লেগেছে। তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এসময় কেউ গুলিবিদ্ধ হয়েছে কী না আমাদের জানা নেই।
সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com