1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি নেতা এ বি এম মোশাররফসহ আটক ৩

  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৬৩৬ Time View
বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাঁদেরকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  জানান, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ২৬ নভেম্বর দুপুরে বিএনপির নেতাকর্মীরা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে হাইকোর্ট এলাকায় অবস্থান নেন তাঁরা। এরপর পুলিশ তাঁদেরকে সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। ওই ঘটনায় মঙ্গলবার রাতে এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এর আগে একই মামলায় গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ মামলায় দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়। তবে বিকেলে তাঁদের জামিন মঞ্জুর করেন  আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com