1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

বিকল্পধারা থেকে বি. চৌধুরী-মাহিসহ তিন নেতাকে বহিস্কার

  • Update Time : শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ৪৯২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক: বিকল্প ধারার তিন শীর্ষ নেতাকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ সকাল ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দলটির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারীকে প্রেসিডেন্ট, এবং শাহ আহম্মেদ বাদলকে মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠকে যাওয়ায় বিকল্প ধারার দুই নেতাকে বহিষ্কার করা হয় কয়েকদিন আগে। আজ দলের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর জে. (অব.) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীকে পাল্টা অব্যাহতি দিয়ে নতুন কমিটি গঠন করা হলো।
নুরুল আমিন বেপারী বিকল্পধারার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং শাহ আহম্মেদ বাদল সহ সভাপতি ছিলেন। সংবাদ সম্মেলনে নতুন কমিটি নিজেদের মূল স্রোতের অংশ দাবি করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com