1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

ব্রিটিশ ভিসা সেকশন ঢাকায় ফিরিয়ে আনতে লড়বেন ব্রিটিশ জয়ী তিন বাঙ্গালী কন্যা

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০১৫
  • ৭৩৬ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে::ব্রিটিশ ভিসা সেকশন ঢাকায় ফিরিয়ে আনতে লড়বেন ব্রিটিশ জয়ী তিন বাঙ্গালী কন্যা। ঢাকা ব্রিটিশ হাইকমিশন থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া ভিসা সার্ভিস আবারও ঢাকায় ফিরিয়ে আনার জন্য লড়ার ঘোষনা দিলেন ব্রিটিশ জয়ী বাঙালি বংশোদ্ভূত তিন ব্রিটিশ এমপি রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক। টাওয়ার হ্যামলেটসের আসন্ন মেয়র নির্বাচনে দলীয় প্রার্থী জন বিগসের সমর্থনে বাঙালি পাড়ায় এলে এক প্রশ্নের জবাবে তিন এমপির পক্ষ থেকে রোশনারা আলী তাদের এই অভিপ্রায়ের কথা জানান।এ সময় তার পাশে ছিলেন এমপি টিউলিপ ও রূপা হকসহ টাওয়ার হ্যামলেটসের আসন্ন মেয়র নির্বাচনে লেবার দলীয় প্রার্থী জন বিগস। নির্বাচনী প্রচারণার এক ফাঁকে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন।এ সময় ব্রিটিশ ভিসা সেকশন ঢাকায় ফিরিয়ে আনতে পার্লামেন্টে তারা কোনো ভূমিকা রাখবেন কিনা, তিন এমপির কাছে প্রশ্ন করা হলে জবাবে রোশনারা আলী এমপি বলেন, অবশ্যই রাখবো। আমরা তিন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আমাদের জনগণের সুবিধা-অসুবিধায় পাশে থাকবো। পাশে থাকবো কমিউনিটিরও।তিনি বলেন, ভিসা সেকশন ফিরিয়ে আনতে আমাদের অব্যাহত ভূমিকা আরো বেগবান করবো আমরা। এ বিষয়ে তিনি বলেন, আমরা হোম অফিস সিলেক্ট কমিটির চেয়ার কিথভাজ এমপিকে নিয়ে কাজ করছি।রোশনারা বলেন, খরচ কমানোর নামে ভিসা সেকশন দিল্লিতে সরিয়ে নেওয়ায় আমার নির্বাচনী এলাকার লোকজনসহ পুরো বাংলাদেশি কমিউনিটিই ভোগান্তির শিকার হচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।
তিনি বলেন, ফান্ডিং কাটের (খরচ কমানো) কারণে বাংলাদেশে বসবাসরত আমাদের নাগরিকেরাও সঠিক কাউন্সিলর সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এমন দুয়েকটি ঘটনায় আমাকে নিজেই উদ্যোগী হয়ে ঢাকা ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে দেন দরবার করতে হয়েছে। ইচ্ছে থাকলেও যা ফরেন অফিস করতে পারেনি।এমপি হওয়ার আগে টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন এমপি উনা কিংয়ের সঙ্গে কাজ করার সময় সিলেটে ব্রিটিশ হাইকমিশনের ভিসা সেকশন নিতে তিনি ভূমিকা রেখেছেন, এ সময় বিষয়টি উল্লেখ করেন রোশনারা। উল্লেখ্য প্রবাসী অধ্যুষিত সিলেটসহ সারা দেশে ঢাকা ব্রিটিশ হাইকমিশন থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া ভিসা সার্ভিস বিষয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে জোর দাবী উঠে ভিসা সাভিসআবারও ঢাকায় ফিরিয়ে আনার জন্য। ব্রিটেনের ইলেকশনে জয়ী হয়ে তিন বাঙ্গালী কন্যা এ বিষয়ে ভূমিকা রাখার ঘোষনা দেয়ায় আবারও দেশবাসীর আশার আলো দেখছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com