1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

ভারতে এক নবজাতককে জীবিত কবর

  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ভারতের উত্তর প্রদেশে ২০ দিন বয়সী এক মেয়ে শিশুকে জীবিত কবর দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, এক রাখাল শিশুটিকে দেখতে পান। বলেন, কাঁদার মধ্যে তিনি একটি ছোট্ট হাত নড়তে দেখেন। পরবর্তীতে গ্রামবাসীকে বিষয়টি অবহিত করেন। গ্রামবাসী পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ শিশুটিকে উদ্ধার করে। বর্তমানে শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পুলিশ অবশ্য অভিযুক্তদের নাম প্রকাশ করেনি। উল্লেখ্য, ভারতে ছেলে শিশুর আশায় মেয়ে শিশুদেরকে জীবন্ত কবর দেয়া বা মেরে ফেলার চেষ্টা করা খুবই সাধারণ ঘটনা।

ভুক্তভোগী শিশুটিকে বর্তমানে সরকারি মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালের প্রিন্সিপাল ড. রাজেশ কুমার বলেন, শিশুটিকে সোমবার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে যখন নিয়ে আসা হয় তখন তার নাক ও মুখের মধ্যে কাঁদা ছিলো। শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিলো। তার মধ্যে অক্সিজেন ঘাটতির লক্ষণ দেখা যায়। এছড়া তাকে পোকা কামড়েছিলো বলেও ধারণা করা হয়।  ২৪ ঘণ্টা পর তার সামান্য উন্নতি দেখা গেলেও পরবর্তীতে অবস্থার অবনতি হয়। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শিশুটির পিতা-মাতাকে এখনও শনাক্ত করা যায়নি।

শাহজাহানপুরে এই প্রথম এমন ঘটনা ঘটেনি। এর আগে ২০১৯ সালে মাটির পাত্রে এক নবজাতকে জীবিত কবর দেয়া হয়। কয়েক সপ্তাহ চিকিৎসা দেয়ার পর শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়। বিশ্বের সবচেয়ে বাজে লিঙ্গ অনুপাতের দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। দেশটিতে নারীরা সারাজীবন সামাজিক বৈষম্যের শিকার হন। এছাড়া মেয়েদেরকে অর্থনৈতিক বোঝা হিসেবে গণ্য করা হয়। বিশেষ করে দরিদ্র গোষ্ঠীগুলোর মধ্যে। নারীদের মধ্যে ছেলে সন্তানের আগ্রহ অনেক বেশি। বছরের পর বছর দেশটিতে শিশু বা ভ্রুণ হত্যা হতে দেখা যায়।

সৌজন্যে মানব জমিন

 

 

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com