1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ভোটে অনিয়মের প্রতিবাদে ঐক্যফ্রন্টের মানববন্ধন

  • Update Time : বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৭১ Time View

একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ করে এর প্রতিবাদে বুকে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার বেলা ৩টা টা থেকে শুরু হয়ে চারটার কিছুপর শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ঐক্যফ্রন্টের সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। মানববন্ধনে জেএসডি সভাপতি আসম আবদুর রব, বিএনপির ড. আবদুল মঈন খান, গণফোরামের এডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির বেগম সেলিমা রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট শিরিন সুলতানা প্রমুখ নেতারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা একাদশ সংসদ নির্বাচনের আগের রাতেই আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সহায়তায় ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ করে অবিলম্বে নতুন নির্বাচন দাবি করেন। দেশের মানুষ নির্বাচন মেনে নেয়নি দাবি করে নেতারা বলেন, প্রহসনের এই নির্বাচন জাতির জন্য একটি কলঙ্ক হয়ে থাকবে।
সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com