1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ভোট কেন্দ্রে কৃত্রিম লাইন, প্রবেশ গেটের নিয়ন্ত্রন ‘ছাত্রলীগের হাতে’

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৫৪১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সবার দৃষ্টি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নানা চড়াই-উতরাই পেরিয়ে ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। তবে ভোট গ্রহণ শুরুর পর থেকেই নানা পক্ষের অভিযোগ বাড়ছে। হাজী মোহাম্মদ মহসিন হলের ভোট কেন্দ্রের পরিস্থিতি দেখতে এসে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মেস্তাফিজুর রহমান বলেন, আমাদের বিভিন্ন প্রার্থীকে কেন্দ্রে ঢুকতে বাধা দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। গেটগুলোর নিয়ন্ত্রণ পুরোটা প্রশাসনের হওয়ার কথা থাকলেও আমরা দেখছি পুরো নির্বাচনের পরিবেশ ছাত্রলীগের নিয়ন্ত্রণে।
তিনি বলেন, ভোট কেন্দ্রে কৃত্রিম একটি লাইন তৈরি করে রাখা হয়েছে। লাইনে যারা দাঁড়িয়েছেন তারা অন্য ভোটারদের লাইনে প্রবেশ করতে দিচ্ছেন না।
উৎসবমুখর নির্বাচনী প্রচার শেষে মোট ৭৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ডাকসুর ২২৯ প্রার্থী। আর ১৮টি হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫০৯ জন। ১২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে। আছেন স্বতন্ত্র প্রার্থীরাও।
এই নির্বাচনে মূল লড়াই হচ্ছে চারটি প্যানেলের মধ্যে। সম্মিলিত শিক্ষার্থী সংসদের ব্যানারে ছাত্রলীগের প্যানেলে ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসাইন, ছাত্রদলের প্যানেলে ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, জিএস খন্দকার আনিসুর রহমান অনিক, এজিএস খোরশেদ আলম সোহেল, প্রগতিশীল ছাত্র ঐক্যের ভিপি প্রার্থী লিটন নন্দী, জিএস ফয়সাল মাহমুদ, এজিএস সাদেকুল ইসলাম সাদেক, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নুর, জিএস রাশেদ খান, এজিএস ফারুক হাসান এবং ছাত্র ফেডারেশন থেকে জিএস পদে উম্মে হাবিবা বেনজির ও স্বতন্ত্র জিএস প্রার্থী হয়েছেন এ আর এম আসিফুর রহমান।
সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com