1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

মাদ্রাসাছাত্ররা ইঞ্জিনিয়ার হলে রডের পরিবর্তে বাঁশ দেবে না: শিক্ষামন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭
  • ৩৪৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
দেশের মাদ্রাসাগুলোতেই প্রকৃত শিক্ষা দেয়া হয় বলে ভূয়সী প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, মাদ্রাসায় শিক্ষিতরা ইঞ্জিনিয়ার হলে, তারা নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ দেবে না। এ শিক্ষাটি মাদ্রাসা থেকে দেয়া হয়।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আরবী বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আহসান উল্লাহ।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা মিসর সফরের সময় দেখেছি, আল আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষিতরা কোরআন হাদিসের জ্ঞানের সঙ্গে বিজ্ঞান প্রকৌশল বিভাগেও সমান দক্ষ হয়ে থাকে।

বাংলাদেশে আরবী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিতদের অলরাউন্ডার হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় তিনি আশাবাদ জানান, আরবী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতরা ইসলামি জ্ঞানের সঙ্গে আধুনিক জ্ঞানসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দেশের মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকারের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার মান বৃদ্ধির জন্য আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানে একই সঙ্গে বহুমুখী শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, আরবি ভাষা ও ইসলামি জ্ঞান শীর্ষক জাতীয় এ প্রতিযোগিতায় ৮ বিভাগের শিক্ষার্থীরা জেলাপর্যায়ে অংশ নেন। শুক্রবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com