1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

মার্চে ছাত্রলীগের সম্মেলন করতে প্রধানমন্ত্রীর নির্দেশ: সেতুমন্ত্রী

  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ৩৪৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেছেন, ‘নেত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। নেত্রী চান স্বাধীনতার মাস মার্চের যেন ছাত্রলীগের সম্মেলন হয়।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ হাসিনার সাহসিকতা থেকে ছাত্রলীগকে শিক্ষা নিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে আওয়ামী লীগের বদনাম হয়।’

ছাত্রলীগকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগ নেতা বলেন, “তোমরা শিগগিরই কার্যনির্বাহী সভা ডেকে সম্মেলনের তারিখ নির্দিষ্ট করো। আমরা তো তোমাদের সম্মেলনের তারিখ ঠিক করে দিতে পারি না। তোমরাই তোমাদের তারিখ ঠিক করো। তোমরা যদি দেরি করো তাহলে আওয়ামী লীগে তোমরা জুনিয়র হয়ে পড়বা। আমরা চাই আওয়ামী লীগে তরুণ নেতৃত্ব আসুক।”

ছাত্রলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বের প্রশংসাও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

“কিছু কিছু নেগেটিভ দিক থাকতে পারে, তবে তাদের অর্জন অনেক।”

সমাবেশে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com