1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

মা-বাবার সঙ্গে অভিমান করে রাবি ছাত্রীর আত্মহত্যা

  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৬৯৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:::

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী প্রিয়াঙ্কা সাহা আত্মহত্যা করেছেন।

গতকাল মঙ্গলবার ভোরে তিনি সিরাজগঞ্জের নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি ২০১৬-১৭ সেশনে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন। পরিবারের সঙ্গে রাগ-অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। প্রিয়াঙ্কা সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

মৃতের পরিবারের বরাত দিয়ে বিভাগের সহকারী অধ্যাপক ড. কৌশিক সরকার বলেন, সোমবার প্রিয়াঙ্কার জন্মদিন ছিল। সে খুব অভিমানি ছিলো। বাবা-মা তার জন্মদিনকে মনে না রাখায় সে আত্মহত্যা করেছে। প্রিয়াঙ্কা খুব ভালো ছাত্রী ছিলো। রেজাল্টে সে বিভাগের চতুর্থ ছিলো।

নাট্যকলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাসির হোসেন বলেন, আমাদের বিভাগের ভালো মানুষদের তালিকা করতে গেলে আপুর জায়গা থাকবে ওপরে। সবসময় হাসিখুশি থাকতেন। আপুর কারো সঙ্গে কোনো কারো সঙ্গে দ্বন্দ ছিলো না। তার এই চলে যাওয়ার শোক ভুলতে পারব না কোনোদিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com