1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য ইউরোপে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যা: রুমমেট গ্রেফতারের পর উঠে আসছে নতুন তথ্য বজ্রপাতের সময় মহানবী (সা.) যে দোয়া পড়তেন দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত-৪০ জগন্নাথপুরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় খোলা হলো কন্ট্রোলরুম হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ

মেসি দেখলেন লাল কার্ড, তৃতীয় হলো আর্জেন্টিনা

  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০১৯

কোপা আমেরিকার শিরোপা নিজেদের করতে পারলে দেশের হয়ে শিরোপা জয়ের আক্ষেপটা ঘোচাতে পারতেন লিওনেল মেসি। সেটা তো হলোই না বরং দেশের জার্সি গায়ে এই কোপাতেই নিজেরে ক্যারিয়ারে একটা কালো দাগ ফেলে দিলেন। সেটা হলো, কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। দেশের হয়ে দ্বিতীয়বারের মতো মেসির লাল কার্ড দেখা এটা। আর্জেন্টিনার হয়ে এর আগে আরও একবার লাল কার্ড দেখেছিলেন মেসি। সেটা ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে এক প্রীতি ম্যাচে। তবে মেসির লাল কার্ড দেখার দিনে আর্জেন্টিনা ম্যাচটা জিতেছে ২-১ গোলের ব্যবধানে। কোপা আমেরিকায় তৃতীয় হয়েই খুশি থাকতে হলো আর্জেন্টিনা সমর্থকদের।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। ম্যাচের ১২তম মিনিটেই মেসির ফ্রি কিক থেকে বাড়ানো বলে গোল করেন আগুয়েরো। মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুণ করে দিবালা। ২২তম মিনিটে লো সোলসোর বাড়ানো বল থেকে গোল করেন জুভেন্টাসের এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের ৩৭তম মিনিটে মেসির সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চিলির ডিফেন্ডর গারি মাদেলও। ১০ জনের দলে পরিণত হয় দুই দলই। বল দখলে পিছিয়ে থাকলেও চিলির চেয়ে আর্জেন্টিনার আক্রমণেই ধার ছিল বেশি। ৫৯ মিনিটে আর্জেন্টিনার ডি বক্সে চিলির মিডফিল্ডার আরানগিস ফাউলের শিকার হলে ভিএআর-এর সাহায্য পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিক থেকে বল জালে জড়ান ভিদাল। ভিদালের গোলে ব্যবধান কমলেও খেলায় ফেরা হয়নি চিলির।
শেষ মুহূর্তে আগুয়েরো-ডি মারিয়ারা গোলের বেশ কিছু ভালো সুযোগ হাতছাড়া না করলে বড় ব্যবধানেই জয় পেত কোপা আমেরিকার অন্যতম সফল দল আর্জেন্টিনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com