1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

মোদী-খালেদার বৈঠক

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০১৫
  • ১২৩৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ঢাকায় সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

বৈঠকের বিষয়ে মঈন খান বলেন, খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন-দুই দেশের মধ্যে যদি ভালো সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে সেটি হতে হবে দেশের মানুষের মধ্যে। কেননা, দেশের সরকার পরিবর্তন হলেও মানুষ পরিবর্তন হয় না। তাছাড়া বৈঠকে যুব সম্প্রদায়, শিশুদের নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মঈন খান।

ভারতের প্রধানমন্ত্রী আঞ্চলিক উন্নয়নের জন্য যে জোর দিয়েছেন সেই উন্নয়নের জন্য গণতন্ত্রের উন্নয়নে জোর দিতে মোদিকে আহ্বান জানানো হয়েছে। তাছাড়া উন্নয়ন টেকসই হবে না বলে বিএনপির পক্ষ থেকে মোদিকে বলা হয়।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রোববার বিকাল ৪টায় মোদির সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শুরু হয়। চলে ৪টা ৫০ মিনিট পর্যন্ত।
বৈঠকের জন্য বিকাল পৌঁনে চারটার দিকে হোটেলে পৌঁছান খালেদা জিয়া। খালেদার সঙ্গে বৈঠকে মঈন খান ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তরিকুল ইসলাম, উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, উপদেষ্টা ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com