1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটিতে মালেক সভাপতি ও জগন্নাথপুরের কয়ছর আবারও সাধারণ সম্পাদক

  • Update Time : বুধবার, ২০ মে, ২০১৫
  • ১৮৮৯ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি অনুমোদন করেছেন। যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ মালেককে সভাপতি ও জগন্নাথপুরের কৃতিসন্তান এম আহমদ কয়ছরকে সাধারণ সম্পাদক করে যুক্তরাজ্য বিএনপির নতুন এ কমিটি অনুমোদন করা হয়।
সাবেক সভাপতি শায়েস্তা কুদ্দুসকে উপদেষ্ঠা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে । নতুন কমিটি ১০১ সদস্য বিশিষ্ট হয়েছে বলে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন। আব্দুল মালেক ইতোমধ্যে সিটিজেন মুভমেন্ট নামে বিএনপি ও সুশীল সমাজের ব্যানারে ইউরোপ-আমেরিকা-মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলন চাঙ্গা করতে বিগত দিনে বলিষ্ট ভুমিকা রেখেছেন। যদি ও খুব বেশী জামায়াত ঘেষা রাজনীতির অভিযোগ আছে এম এ মালেকের বিরুদ্ধে। এম এ মালেকের জামায়াত কানেকশনকে কাজে লাগিয়ে, যুক্তরাজ্যে বিএনপির আন্দোলনকে গতিশীল করতেই তাঁকে সভাপতি নিয়োগ দেয়া হয়েছে বলে মনে করছেন অনেকে।অন্যদিকে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমের সাথেও রয়েছে তাঁর সুসম্পর্ক। অরপদিকে জগন্নাথপুরের সন্তান এম আহমদ কয়ছর বিগত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালন ও তারেক রহমানের সাথে ঘনিষ্ট সম্পকের কারণে আবারও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
সভাপতি সাধারণ সম্পাদকের নাম প্রকাশিত হওয়ার পর সিনিয়র সহ সভাপতি ও সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সম্পাদকীয় পোষ্ট পেতে জোর লবিং শুরু করেছেন অন্যন্য নেতারা। দু একদিনের মধ্যে কমিটির অন্যান্য সদস্যদের নাম আসতে পারে বলে জানিয়েছেন বিএনপির যুক্তরাজ্য নেতৃবৃন্দ।

বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক পরিমন্ডলে জাতীয়তাবাদী রাজনীতির এক গুরুত্বপূর্ণ স্থান ব্রিটেন। যুক্তরাজ্য বাংলাদেশের উন্নয়ন সহযোগী বন্ধুপ্রতিম রাষ্ট্র। এছাড়াও যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রভাবশালী সদস্য রাষ্ট্র বিধায় পুরো ইউরোপে রয়েছে এর প্রভাব। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যুক্তরাজ্য একটি উন্নয়ন সহযোগী ও দাতা রাষ্ট্র হিসেবে বিএনপির যুক্তরাজ্য শাখার গুরুত্ব অপরিসীম।

বিগত ২০১৩ সালের মে মাসে তারেক রহমানের উপস্থিতিতে প্রতিনিধি সম্মেলন করার পর ২ বছরের জন্য যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। যদিও সে কমিটি গঠন করতে গিয়ে তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতাদের পরামর্শনেন। তারপরও কমিটি থেকে বাদ পড়েন অনেক ত্যাগী নেতা কর্মী। উঠে আসে অনেক নবীন ও অনভিজ্ঞ নেতা। তারেক রহমানের উপস্থিতিতে বেশ কয়েকটি সফল সভা সমাবেশ করলেও আর্ন্তজাতিক সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছিল বলে মনে করেন অনেকে। ১০মে গত মঙ্গলবার
তারেক রহমান যুক্তরাজ্য বিএনপি কতটুকু সফল তার মূল্যায়ন করতে মঙ্গলবার দুপুরে পূর্ব লন্ডনের সোনারগাঁও রেষ্টুরেন্টে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন জোনাল ও শাখা কমিটির প্রতিনিধিদের নিয়ে সম্মেলন পরবর্তী এ সপ্তাহের ভিতরে নতুন কমিটি ঘোষনা বিএনপির রাজনৈতিক সফলতা হিসাবে দেখছেন বিএনপির নেতা কর্মীরা।
–

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com