1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত

  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত ও নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে কয়েকমাইল দূর থেকেও। স্থানীয় গণমাধ্যমের খবরে ১৯ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে।

ন্যাশভিল শহর থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে টেনেসির হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

বিমান থেকে তোলা ঘটনাস্থলের ভিডিওতে ধ্বংসাবশেষ, দুমড়ে মুচড়ে যাওয়া গড়ি এবং কারখানাটির অবশিষ্ট অংশ দেখা গেছে।

‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ সামরিক কাজে , মহাকাশের কাজে ব্যবহারের জন্য কিংবা পরিত্যক্ত স্থাপনা ভেঙে ফেলার কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ও সামগ্রীর বাজারের জন্য বিস্ফোরক তৈরি, উন্নয়ন ও মজুদ করে থাকে।

কারখানাটির ওয়েবসাইটে এ কথা বলা আছে।
টেনিসির বাস্কনর্টে কারখানাটির ১ হাজার ৩০০ একরের সদরদপ্তরে আছে ৮টি উৎপাদন ভবন ও একটি কোয়ালিটি ল্যাব।

একের পর এক বিস্ফোণের কারণে উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ভবনগুলোর ভেতরে ঢুকতে পারেননি।

টেনিসি নিউজপেপারের প্রাথমিক খবরে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছে বলে জানানো হয়েছে। তবে বিস্ফোরণে ঠিক কতজন নিহত এবং নিখোঁজ হয়েছে তার সঠিক সংখ্যা এখনও স্পষ্ট জানা যায়নি।
বিস্ফোরণের কারণও এখনও জানা যায়নি।

কারখানাটিতে এখনও আগুন জ্বলছে কি না বা সেখানে আরও কোনো বিস্ফোরণের ঝুঁকি আছে কি না তাও এখনও অজানা। অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বিষয়ক বিশেষ এজেন্টরা বিস্ফোরণস্থলে গেছেন এবং ঘটনাটি তদন্ত করে দেখছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com