1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

যুবলীগের দু’পক্ষের সংঘর্ষ: পিকআপ চাপায় নিহত ২

  • Update Time : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ৪৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানীর আদাবরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পিকআপ চাপায় আরিফ ও সুজন নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে উত্তর আদাবরের সুনিবিড়ি হাউজিংয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে যুবলীগের একটি অনুষ্ঠান ছিল। একটি পিকআপে করে কয়েকজন হাউজিংয়ে লোহার গেটের কাছে এলে বিপরীত দিক থেকে সেই পিকআপ লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় সবাই ছোটাছুটি করে। তখন পিকআপভ্যানটি দ্রুত ঘোরাতে গেলে তার নিচে চাপা পড়ে ২ কিশোর। এ সময় তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় সুজন।

নিহত আরিফের ভাই আলাউদ্দিন বলেন, সকালে যুবলীগের একটি অনুষ্ঠানে যাচ্ছিল আমার ভাই। এ সময় তাদের গাড়িতে হামলা হলে নেমে পালানোর সময় ওই গাড়ির নিচেই চাপা পড়ে সে।

আদাবর থানার ওসি কাউসার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা সতর্কভাবে পরিস্থিতির ওপর নজর রাখছি।

সুত্র- সমকাল

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com