1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

রিয়ালেই থাকচ্ছেন রোনাল্ডো

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ৩৯৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: জল্পনা আস্তে আস্তে থেমে যাচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল রিয়াল মাদ্রিদ এবার ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার আয় নিয়ে স্পেনের আয়কর দফতরের নানা প্রশ্নে জেরবার রোনাল্ডো ক্লাব ছাড়ার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছিলেন। শোনা গিয়েছিল নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে পারেন রোনাল্ডো। কিংবা চলে যেতে পারেন পিএসজিতে।
কিন্তু একদিন আগেই ম্যানইউ কোচ হোসে মরিনহো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রোনাল্ডোর ব্যাপারে তারা হাত গুটিয়ে নিয়েছেন। কারণ মোরিনহো বুঝে গেছেন যে, পর্তুগিজ তারকা রিয়াল ছাড়বেন না।

এদিন আবার রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার মাইকেল সালগাডো পরিষ্কার করে দিয়েছেন বিষয়টা। তার মতে, কোনো অবস্থাতেই রিয়াল ছাড়বেন না রোনাল্ডো।

সালগাডোর কথায়, ‘যতদিন ছন্দে থাকবে, ততদিন রিয়াল মাদ্রিদেই খেলবে রোনাল্ডো। স্পেনের ক্লাব থেকে অবসর নেয়ার পর হয়তো আমেরিকায় মেজর লীগ সকারে খেলতে দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানোকে। রিয়ালে ও ভালো আছে। তাই ক্লাব ছাড়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না।’

২০১৬-১৭ মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লীগা ও চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়েছেন রোনাল্ডো। তাই ব্যালন ডি’অরের ব্যাপারে রোনাল্ডোই এগিয়ে, মনে করেন সালগাডো, ‘যে ফর্মে ছিল, তাতে ব্যালন ডি’অর রোনাল্ডোরই পাওয়া উচিত।’ ওয়েবসাইট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com