1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী

শাবিতে ভিসির পদত্যাগ ইস্যুতে ড. মুহম্মদ জাফর ইকবাল পদত্যাগের গুঞ্জন

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ১১৩৯ Time View

সিলেট প্রতিনিধি:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগ ইস্যুতে শিক্ষকদের কর্মসূচি অব্যাহত রয়েছে।ভিসির পদত্যাগ দাবিতে শুক্রবার ছুটির দিনেও প্রশাসনিক ভবন-২ এর সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে সরকার সমর্থিত মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের শিক্ষকরা।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের আহ্বায়ক সৈয়দ সামসুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ভিসি অপসারিত না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান। এর আগে গত বুধবার তারা ভিসির দুর্নীতির একটি শ্বেতপত্র ও দুই ঘন্টা কর্মবিরতি পালন করেন। তবে ভিসি ড. আমিনুল হক তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণীত বলে দাবি করেন।এদিকে, শাবির সকল প্রশাসনিক পদ থেকে ড. মুহম্মদ জাফর ইকবাল পদত্যাগ করেছেন বলে গুঞ্জন উঠেছে।
বৃহস্পতিবার তিনি শাবি রেজিস্ট্রারের কাছে এ ব্যাপারে একটি চিঠি দেন। ড. মুহম্মদ জাফর ইকবাল শাবিপ্রবির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক বিভাগের প্রধান, কম্পিউটার সেন্টার ও ইনস্টিটিউট অব আইসিটির পরিচালক এবং সাস্ট জার্নাল সম্পাদনা পরিষদের সভাপতি হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করছিলেন। শাবি রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জানান, ড. জাফর ইকবাল ভিসিকে একটি চিঠি দিয়েছেন। তবে তাতে কি লিখা তা তিনি জানেন না। তবে অন্য একটি সূত্র জানায়, চিঠিতে জাফর ইকবাল বর্তমান উপাচার্যের অধীনে তার পক্ষে কোন প্রশাসনিক দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে জানিয়েছেন।
এর আগে এ বছরের ২০ এপ্রিল ড. মুহম্মদ জাফর ইকবালসহ শাবির ৩৫ জন শিক্ষক ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু ভিসি ড. আমিনুল হক ভূঁইয়া পদত্যাগের আশ্বাস দিয়ে ২ মাসের ছুটিতে গেলে তারা আবার এসব পদে ফিরে আসেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে তারা চলমান আন্দোলনে যোগ দেন। উল্লেখ্য দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারী, অসৌজন্যমূলক আচরণকারী, মিথ্যুক এবং অযোগ্যতার অভিযোগ এনে ভিসির অপসারণ দাবিতে গত ২১ জুন থেকে ভিসির কার্যালয় এর সামনে অবস্থান কর্মসূচী পালন করে আসছে। –

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com