1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

শাল্লায় সংখ্যালঘু গ্রামে হেফাজতের হামলার প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা 

  • Update Time : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৫২৮ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোওয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হেফাজতে ইসলামের অনুসারীদের হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যাগে এক মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করে। এসময় সংহতি প্রকাশ করে উদীচী শিল্পী গোষ্ঠী সহ আরো কয়েকটি সামাজিক ও ধর্মীয়  সংগঠন কর্মসূচিতে অংশ গ্রহণ করে। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রনয় কান্তি সূত্রধর এর সভাপতিত্বে ও হিন্দু ছাত্র যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি সতীশ গোস্বামী,সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন,অন্যদের মধ্যে বক্তব্য দেন  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক  জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, শিক্ষক নেতা রূপক কান্তি দে,পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হীরা মোহন দেব, হিন্দু ছাত্র  যুব ঐক্য পরিষদের আহ্বায়ক বিভাস দে, শশ্মানঘাট উন্নয়ন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক  কাজল বণিক,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব,সাংবাদিক গোবিন্দ দে, উদীচী শিল্পী গোষ্ঠীর নেতা মিটন দেব,মহা প্রভূর নাম প্রচার সংঘের নেতা শিক্ষক অনন্ত পাল,অদ্বৈত গীতা সংঘের নীরেশ দাশ, হিন্দু সম্প্রদায়ের নেতা মেঘারকান্দি গ্রামের সম্পদ দাশ,পাইলগাঁও ইউনিয়নের নেতা ডাক্তার সেবক রঞ্জন দেব,রানীগঞ্জ ইউনিয়নের নেতা মন্তোষ দাস,অতীন্দ্র সূত্রধর,সুভাষ দাশগুপ্ত,উপজেলা ছাত্রলীগ প্রচার সম্পাদক সজিব রায়,বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সভাপতি বিদ্যুৎ শীল,সাধারণ সম্পাদক জগন্নাথ দাশ প্রমুখ

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com