1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর

  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করা যাবে না মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, শেখ মুজিবের তো অবদান আছে। এটা অস্বীকার করা যাবে না। মানুষের ভালো-মন্দ মিলিয়ে আছে। মুক্তিযুদ্ধের সংগ্রামে আপসহীন লড়াকু নেতা শেখ মুজিবুর রহমান।
এটা অস্বীকার করার উপায় নেই।
একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এ কথা বলেন তিনি।

নুর বলেন, শাসক শেখ মুজিবুর রহমানের পলিসি নিয়ে, নীতি নিয়ে আমাদের সমালোচনা আছে। কিন্তু তার মুক্তিযুদ্ধে অবদানকে অস্বীকার করতে পারব না।
সেটার পক্ষে একজন কথা বললে আওয়ামী লীগের দালাল হয়ে যাবে? এটা যারাই করছেন, যে দলেরেই হোক— এটা খুব জঘন্য কাজ করছেন। এরাই সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে, বিভাজন তৈরি করছে। যেই দলের হোক, গণ অধিকার বিএনপির বা জমায়াত-শিবিরের বা ইসলামী আন্দোলনের হোক, তাদের বিষয়ে আমাদের সচেতন থাকাটা খুব জরুরি।
সূত্র কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com