1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে ড.কামাল হোসেন-ভোটে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে

  • Update Time : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৪০৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নির্বাচনের দিন ভোটে বাধা দিলে জনগণকে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি বলেছেন, আগামী নির্বাচনে বাধা দেওয়া হলে জনগণকেই রুখে দাঁড়াতে হবে। ৩০ তারিখের নির্বাচন পাহাড়া দিতে হবে জনগণকেই। বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জাতীয় ঐক্যফ্রন্টের এ সংবাদ সম্মেলনে মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এখনও হয়নি দাবি করে ড. কামাল হোসেন বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি বন্ধে নির্বাচন কমিশনকে উদ্যোগ নেয়ার আহবান জানান। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমার বিনীত নিবেদন আপনারা কষ্ট করে নির্বাচনের ব্যাপারে সচেতন থাকবেন। পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে ভোট দিতে যাবেন।

প্রত্যেক বাড়িতে যত ভোট আছে সব দেবেন। আমরা আপনাদের পুরোপুরি সহোযোগিতা চাইছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তফসিল ঘোষণার পর থেকে আগের মতোই নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি করা হচ্ছে। ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি প্রার্থীদেরও গ্রেপ্তার করা হচ্ছে। নিবাচনের সমতল মাঠ এখনও হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ না নিলে লেভেল প্লেয়িং ফিল্ড করতে জাতীয় ঐক্যফ্রন্ট বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com