1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০

সম্পত্তি রক্ষায় দুই বছরের ছেলের সঙ্গে এক বছরের মেয়ের বিয়ের আয়োজন অতঃপর পুলিশের ভয়ে পলায়ন

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ৭৮৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সম্পত্তি রক্ষায় দুই বছরের ছেলের সঙ্গে এক বছরের মেয়ের বিয়ে দিতে গিয়ে আটক হয়েছে এক দম্পতি। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার সালন্দর শাহীনগর তেলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গ্রামের সালাম মিয়া (৬৫) তার দুই ছেলেকে তাদের ছেলে-মেয়ের বিয়ে দেওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী বড় ছেলে মানিকের এক বছরের মেয়ে জুঁই ও ছোট ছেলে বিপ্লবের দুই বছরের ছেলে নূরের মধ্যে বিয়ে দেওয়ার আয়োজন করা হয়।

সংবাদ পেয়ে পুলিশ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে মেয়ের বাবা মানিক ও তার স্ত্রী রেখাকে আটক করে। এসময় ছেলের বাবা বিপ্লব ও তার স্ত্রী বেবী আক্তার পালিয়ে যায়।

এলাকাবাসী সাদেক জানায়, সালাম মিয়ার সম্পত্তি যেন অন্যের হাতে না যায় সে জন্যই তারা এ উদ্যোগ নিয়েছিল।

এ প্রসঙ্গে সালন্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী জানান, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। আমরা ইউনিয়ন পরিষদ থেকে বাল্যবিবাহ রোধে সচেতনতামুলক কাজ করে যাচ্ছি।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com