1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

সাঙ্গাকারার ছক্কায় মোবাইল ভেঙে গেল দর্শকের

  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৪৭০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: শ্রীলংকাকে বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক টি ২০-র জার্সি খুলে রেখেছিলেন কুমার সাঙ্গাকারা। পরের বছর ভারতের বিপক্ষে কলম্বো টেস্টের পর অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে। তবে এখনও বীরদর্পেই বিভিন্ন দেশে ঘরোয়া ক্রিকেট মাতাচ্ছেন এই লংকান লিজেন্ড।

বৃহস্পতিবার কাউন্টির ন্যাট-ওয়েস্ট টি ২০ ব্লাস্টে সারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে তার ছক্কায় মোবাইল ভাঙল এক দর্শকের।

কিছুদিন আগেই জানিয়েছেন, এ মৌসুম শেষে ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেবেন। তবে ৩৯ বছর বয়সেও দুর্দান্ত লংকান কিংবদন্তি সাঙ্গাকারা। কয়েকদিন আগে টানা পাঁচ ম্যাচে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলবেন সাঙ্গা।

মিডেলসেক্সের বিপক্ষে এদিন সাঙ্গাকারার ব্যাটেই লড়াই করার পুঁজি পায় সারে। তার ৪২ বলে ৭০ রানের ইনিংসে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করায় সারে। যদিও এক উইকেটে ম্যাচ হারে তারা। স্টিভেন ফিনের করা পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলে দারুণ এক ছক্কা হাঁকান সাঙ্গাকারা।

বল উড়ে গিয়ে পড়ে গ্যালারিতে। এ সময় এক দর্শক তা ধরতে গেলে বল তার হাতে থাকা মোবাইলে আঘাত হানে। ভেঙে যায় মোবাইল। ওয়েবসাইট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com