1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

‘সাজা বাতিল না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা’

  • Update Time : মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ৩৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১০ বছর ও ৭ বছর কারাদণ্ড হওয়ার ওই সাজা বাতিল না হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ৫ বছর বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট। এরপর এই মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল।
মাহবুবে আলম বলেন, সংবিধান অনুযায়ী কোনো আসামি দুই বছর সাজা পেলেই তার কোনো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই। সে হিসেবে খালেদার সাজা বাতিল না হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
অন্যদিকে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশিদ আলমও বলেছেন একই কথা। সাংবাদিকদের তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া প্রধান আসামি ছিলেন। কিন্তু বিচারিক আদালত প্রধান আসামি খালেদা জিয়াকে পাঁচ বছর সাজা দিয়ে অন্য আসামিদের ১০ বছর করেছিলেন। এ কারণে আমরা সংক্ষুব্ধ ছিলাম। এরপর আমরা নিন্ম আদালতের রায়ের বিরুদ্ধে রিভিশন আবেদন করেছি। আদালত শুনানি শেষে প্রধান আসামি খালেদা জিয়ার সাজা ১০ বছর করে দিয়েছেন।

এ রায়ের কারণে খালেদা জিয়া আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না। আমরা এ রায়ে সন্তোষ প্রকাশ করছি। রায় স্থগিত হলে নির্বাচনে অংশ নিতে পারবে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা পরে দেখা যাবে। তবে আপাতত তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com