1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব জগন্নাথপুরের হাসপাতালে গরমজনিত রোগীর ঢল: লোডশেডিংয়েও জেনারেটরের সুফল থেকে বঞ্চিত রোগীরা প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত

সাতটি কলেজ সরকারিকরণের মাধ্যমে উপজেলা ভিত্তিক কলেজ সরকারি করণের কাজ শুরু

  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬
  • ৪৮১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::প্রতি উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুল ও কলেজ জাতীয়করণের আওতায় ফরিদপুরের দু’টি, ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, খুলনা ও মাদারীপুরের একটি করে কলেজ সরকারিকরণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই তালিকায় সিলেট বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম নেই। শিক্ষামন্ত্রী,অর্থমন্ত্রী ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর মতো সিলেটের মন্ত্রী থাকার পরও সিলেট বিভাগের কোন শিক্ষাপ্রতিষ্ঠান জাতিয়করণ না হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট সিলেটবাসী হতাশ।
শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখা থেকে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রাজৈর ডিগ্রি কলেজ ৩০ মার্চ থেকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ ২৭ মার্চ থেকে, ঢাকার পল্লবীর বঙ্গবন্ধু কলেজ ২৪ মার্চ থেকে, খুলনার কয়রা উপজেলার কয়লা মহিলা কলেজ ৩০ মার্চ থেকে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর কলেজ ২৭ মার্চ থেকে জাতীয়করণ করার আদেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাজী মাহবুব উল্লাহ (কেএম) কলেজ ৩০ মার্চ থেকে এবং আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ ০৬ এপ্রিল থেকে জাতীয়করণ হবে।

কলেজের আত্মীকৃত শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুয়ায়ি পর্যায়ক্রমে উপজেলা ভিত্তিক কলেজ জাতিয়করনের কাজ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com