1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

শাবি ছাত্রলীগের সহসভাপতি আটক

  • Update Time : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮
  • ৩১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ জুয়েমকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় তরিকুল ইসলামের করা মামলার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এলাকার সামনে থেকে সৈয়দ জুয়েমকে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। শাহপরান হলের গেট আটকিয়ে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারীরা।

অপরদিকে শাহপরান হল গেটের বাইরে অবস্থান করছে কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ ও সাজিদুল ইসলামের অনুসারীরা। তাদেরকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেছেন প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকা শিক্ষকরা।

এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কে বা কারা চেতনা একাত্তর থেকে বঙ্গবন্ধু হল পর্যন্ত সমস্ত লাইট নিভিয়ে রেখেছে। যার ফলে ক্যাম্পাসে যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার শাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারীদের সঙ্গে সহ-সভাপতি তারিকুল ইসলামের অনুসারীর সংঘর্ষে এসএম আব্দুল্লাহ রনি নামক একজন সাধারণ শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

এদিকে বুধবার দুপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলাম সবুজকে স্থায়ী বহিষ্কারসহ শাখা ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এদিকে হত্যাচেষ্টার অভিযোগে সবুজ সাঈদসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করে তারিকুল ইসলাম।জ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com