1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

সিলেটের কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রের ৭ নং কূপ থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫০৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::সিলেটের গোলাপগঞ্জের কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের ৭ নম্বর কূপ থেকে পরীক্ষামুলকভাবে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার বেলা ২টা থেকে এ গ্যাস সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছেন কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামরুল ইসলাম সর্দার। এ কূপ থেকে প্রতিদিন ৮-১০ মিলিয়ন ঘটফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে বলেও জানান তিনি।

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত¡ তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স ২০১৪ সালে কৈলাশটিলায় থ্রিডি সিসমিক জরিপ কাজ চালায়। সিসমিক জরিপের তথ্য অনুযায়ী, এ কুপে ১০৯ মিলিয়ন ব্যারেল তেল ও এক হাজার ৭৪৮ বিসিএফ গ্যাসের মজুদ রয়েছে। তন্মধ্যে ৪৪ মিলিয়ন ব্যারেল তেল ও এক হাজার ২২৪ বিসিএফ গ্যাস উত্তোলনযোগ্য।

বাপেক্সের থ্রিডি সিসমিক জরিপ অনুযায়ী, কৈলাশটিলা গ্যাস কূপের ১২টি স্তরে তেল ও গ্যাসের মজুদ রয়েছে। তন্মধ্যে ৭টিতেই রয়েছে গ্যাসের মজুদ। বাকি ৫টির মধ্যে ৪টিতে তেল এবং একটিতে তেল-গ্যাসের মিলিত মজুদ রয়েছে বলে জানিয়েছিল বাপেক্স।

প্রসঙ্গত, ২০১৪ সালে কৈলাশটিলায় তেল ও গ্যাসের সন্ধান পাওয়ার পর ওই বছরের ১৭ অক্টোবর কূপের খননকাজ শুরু হয়। চলতি বছরের ৮ মার্চ খননকাজ শেষে গ্যাসের স্তর পাওয়ার বিষয়টি জানান গ্যাস ফিল্ড কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com